তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত - The News Lion

তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত




দি নিউজ লায়ন ; সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়কে  চিঠি দিয়ে দলত্যাগের কথা জানিয়েছেন  তিনি। শীলভদ্র জানান,  আমি আর তৃণমূলের কেউ নই।   


উল্লেখ্য, পদত্যাগ করার পরেই নিজের অফিসে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে সেই জায়গায় স্বামী বিবেকানন্দের ছবিও টাঙিয়ে ফেলেছেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। জানা গিয়েছে, সরকারের দেওয়া গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.